রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


  মনিরুজ্জামান মনির, ঝিনাইগাতী প্রতিনিধি

প্রকাশ :  ১২ জুলাই ২০২৬, ০৬:২৬ বিকাল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকের সভাপতিত্বে এবং আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ।

এছাড়া বক্তব্য দেন কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামান এবং ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য অতিথিরা।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, সুন্দর আগামী গড়ি,  এ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনার গুরুত্ব এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন মাঠকর্মীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। একই সঙ্গে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হওয়ায় নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত