বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় কাপাশিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৬ আগস্ট ২০২৬, ১১:৩৯ রাত

নেত্রকোনার পূর্বধলায় কাপাশিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নাতে রাসুল, সিরাতবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ওমর ফারুকের সঞ্চালনায় এবং সুপার হাফেজ মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে মাদ্রাসার সুপার ও অনুষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা দৌলত আলী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্বমানবতার জন্য সর্বোত্তম আদর্শ। শিক্ষার্থীদের তাঁর নীতি ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাতে রাসুল পরিবেশন এবং সিরাতবিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত