কৃষি প্রযুক্তি মেলায় বারসিকের প্রদর্শনী স্টল সকলের দৃষ্টি আকর্ষণ করেছে
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৬:৫৪ বিকাল

কলমাকান্দা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বারসিক একটি ব্যতিক্রমধর্মী প্রদর্শনী স্টলের মাধ্যমে স্থানীয় কৃষি বৈচিত্র্য, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং এগ্রোইকোলজিভিত্তিক কৃষি উদ্যোগ তুলে ধরে।
বারসিকের স্টলে ২৫ জাতের ধান, ৯ জাতের মরিচ, কেঁচো কম্পোস্ট, কিচেন জুস (তরল জৈব সার), জৈব বালাইনাশক, শস্য পঞ্জিকা, পুষ্টি চক্র এবং এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়। পাশাপাশি বন্যা ও জলাবদ্ধতাপ্রবণ এলাকায় অভিযোজনমূলক কৃষি প্রযুক্তির উদাহরণ হিসেবে চাঙ বেডে উৎপাদিত ১২ ফুট লম্বা আমন ডাটা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
মেলার উদ্বোধন করেন মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উদ্বোধন শেষে তিনি বারসিকের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় কৃষি বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং কৃষকদের অভিযোজনমূলক উদ্যোগগুলো সম্পর্কে অবগত হন এবং বারসিকের কার্যক্রমের প্রশংসা ও উৎসাহ প্রদান করেন।
স্টল পরিদর্শনকালে মাননীয় ডেপুটি স্পিকারকে বারসিকের প্রকাশিত “হাওর অঞ্চলের ১০০টি অভিযোজন কৌশল” বইটি উপহার দেওয়া হয়। বইটি হাওরাঞ্চলের কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা ও জলবায়ু অভিযোজন কৌশলসমূহের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে তুলে ধরা হয়।
বারসিকের এই প্রদর্শনী স্টল কৃষি প্রযুক্তি মেলায় স্থানীয় কৃষি বৈচিত্র্য, কৃষকের উদ্ভাবনী জ্ঞান, পরিবেশবান্ধব কৃষি এবং এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরার একটি কার্যকর উদ্যোগ হিসেবে দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

_medium_1787662553.jpg)
_medium_1787662139.jpg)
_medium_1787662041.jpg)

_medium_1787661651.jpg)
_medium_1787661488.jpg)
