মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন-গাছের চারা বিতরণ


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৫ আগস্ট ২০২৬, ০৬:৫৬ বিকাল

 ‘সবুজে সাজাই বাংলাদেশ' এমন শ্লোগানে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। 

২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. সেকান্দর আলী, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাসমত আলী, শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, সমন্বয়ক হাকিম বাবুল, উপদেষ্টা শহীদুজ্জামান শহীদ, আদিবাসী নেত্রী কেয়া নকরেক প্রমুখ। 

এদিন স্কুল ও কলেজ প্রাঙ্গনে ২০টি গাছের চারা রোপন সহ শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ, ঔষধি সহ আড়াই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরনের আগে গাছ রোপন, পরিচর্যা ও গাছের সঠিক যত্ন নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত