পূর্বধলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস ও আনন্দ র্যালি
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০১:০২ দুপুর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়ায় জসনে জুলুস ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ঘাগড়া সুন্নী তরীকা ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জসনে জুলুস ও আনন্দ র্যালিটি ঘাগড়া চৌরাস্তা বাজারের মোড় থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে ধর্মীয় আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জসনে জুলুস ও আনন্দ র্যালির সভাপতিত্ব করেন আব্দুল বারেক হাজারী।

এ সময় উপস্থিত ছিলেন, লেটিকান্দা পাগল বাড়ীর গদিনিশীন পীরজাদা সুলতান গাজী সুইট শাহ পাগল, ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল বারেক, সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান তালুকদার, মুজাদ্দেদে তরিকতের খলিফা ইছব আলী খলিফা, বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, কালকুটি দরবার শরীফের তরিকতের খাদেম হযরত আলী, ঘাগড়া সুন্নী তরীকা ঐক্য পরিষদের সদস্য মো: জিকিরুল্লাহ, হাবিবুর রহমান খান অঞ্জন, প্রফেসর হাফিজুর রহমান খান কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া সুন্নী তরীকার আশেকে রাসুল, ভক্ত ও খাদেমরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে দরুদ পাঠ করা হয়। পরে আখেরী মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের স্মরণে তাঁর আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এ ধরনের ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

_medium_1787662553.jpg)

_medium_1787662139.jpg)

_medium_1787661651.jpg)
_medium_1787661488.jpg)
