মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

শেরপুরের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৫ আগস্ট ২০২৬, ০৬:৪৭ বিকাল

 নিষিদ্ধ ঘোষিত শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আল আমিনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

২৫ আগস্ট মঙ্গলবার সকালে শহরের চকপাঠক মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলা সহ বিভিন্ন সময় গোপনে ছাত্রলীগের মিছিলে লোক জমায়েত করার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

গ্রেফতারকৃত মেহেদী হাসান আল-আমিন এর বাড়ি শহরের চককাটক মহল্লায়। তার বাবার নাম মিস্টার আলী। 

শীতের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করে বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত