শেরপুরে সরকারি খাদ্য গুদামে বরাদ্দের চাল দিচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা…!
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৬:৩৩ বিকাল
_original_1787661226.jpg)
চলতি বছরের সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান চলমান থাকলেও ইতিমধ্যে ধান সংগ্রহ শেষ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট এর মধ্যে চাল সংগ্রহ শেষ করা হবে। এই ধান-চাল সংগ্রহ অভিযানে সদর উপজেলা ৪৩টি চালকলের (সেদ্ধ চাল) সাথে চুক্তিবদ্ধ হয়েছে খাদ্য বিভাগ।
এই ৪৩ টি চালকলের মধ্যে কমপক্ষে ১০ থেকে ১৫ জন জন মালিক রয়েছে যারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ পদের নেতা এবং ২৪ এর ছাত্র-জনতা আন্দোলনে ৫ আগস্টের ছাত্র হত্যা মামলা অন্যতম পলাতক আসামী রয়েছে বেশ কয়েকজন।
শেরপুর সদর উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহে চুক্তিবদ্ধ তালিকার শীর্ষে এক এবং তিন নম্বর সিরিয়ালে রয়েছেন যথাক্রমে মেসার্স মর্ডান রাইস মিলস প্রাইভেট লিমিটেড ও শ্রাবণ-বাঁধন অটোমেটিক চালকল এর স্বত্বাধিকারী ২৪ এর শেরপুরে ছাত্র হত্যা
মামলার অন্যতম আসামি পলাতক নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, তালিকার ৪ নম্বরে রয়েছে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সদু অটো চালকলের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ দুলাল মিয়া, তালিকার ৮ নম্বরে রয়েছে ছাত্র হত্যা মামলার অন্যতম আরেক পলাতক আসামি সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি এবং জেলা মহিলা যুবলীগের সভাপতি ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর স্বত্বাধিকারী সেলিম রেজা এন্ড ফরিদা ইয়াসমিন অটো চাউলকল, তালিকার ২১ নাম্বরে রয়েছে জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এবং সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মেসার্স ওয়াহেদ অটো রাইস মিল এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ হায়দার আলী,
এছাড়া তালিকার ২৯ নম্বর এ রয়েছে জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি মেসার্স মেঘনা রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আসাদুজ্জামান রওশন এবং সাবেক ছাত্রলীগ নেতা তাপস সাহাসহ তালিকার ৪৩ জনের মধ্যে কমপক্ষে ১৫ থেকে ২০ জন আওয়ামী লীগ নেতা ও কর্মী রয়েছে যারা সরকারি খাদ্য সংগ্রহ অভিযানে চাল সরবরাহ করছেন।
উল্লেখিত আওয়ামী লীগের নেতাদের নামে মিলের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে, গোলাম কিবরিয়া লিটন এর মেসার্স মর্ডান রাইস মিলস প্রাইভেট লিমিটেডে ৩২২.৭৭০ মেট্রিক টন ও শ্রাবণ-বাঁধন অটোমেটিক চালকলের ৪৫১.৮৯০ মেট্রিক টন, আলহাজ্ব মোঃ দুলাল মিয়ার সদু অটো চালকলের ৭১৫.৫০০ মেট্রিক টন, সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর সেলিম রেজা এন্ড ফরিদা ইয়াসমিন অটো চাউলকলের ৫০৩.৫২০ মেট্রিক টন, আলহাজ্ব হায়দার আলী স্বত্বাধিকারী ওয়াহেদ অটো রাইস মিলের ৮৫৮.৬০০ মেট্রিক টন এবং আসাদুজ্জামান রওশন এর মেঘনা রাইস মিলের অনুকূলে ৩০.১২০ মেট্রিক টন বরাদ্দ পায়।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলায় এবার সরকারিভাবে চাল (সংগ্রহ) ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় সাড়ে ২১ হাজার মেট্রিক টন। এরমধ্যে সেদ্ধ চাল ১৯ হাজার ৬৯০ মেট্রিক টন এবং সুগন্ধি আতপ চাল রয়েছে ১ হাজার ৮২৬ মেট্রিক টন। ইতিমধ্যে ২৪ আগস্ট পর্যন্ত প্রায় ৮৪% চাল সংগ্রহ হয়েছে। বাকি চাল সংগ্রহ আগামী ৩১ আগস্ট এর মধ্যে শেষ হবে বলে খাদ্য গুদাম সূত্র জানিয়েছে।
২৪ এর ৫ আগস্ট ছাত্র হত্যা মামলার আসামি ও পলাতক আওয়ামী লীগ নেতাদের স্বত্বাধিকারী মিলের অনুকূলে চাল বরাদ্দের বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, ডিসি (ফুড) মোঃ নাজমুল হক ভূঁইয়া বলেন, চুক্তিবদ্ধ মিলাদের তালিকা প্রস্তুত করার সময় উল্লেখিত আওয়ামী লীগের নেতাদের মিলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর এ বিষয়ে তারা কোন বাধ্যবাধকতা জানায়নি বিধায় তাদের মিলের সঙ্গে তাদেরই মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে চুক্তিবদ্ধ করা হয়েছে। এছাড়া তাদেরকে বাছাই করে বাদ দেয়া হলে শেরপুরে বরাদ্দের পরিমাণ অনেক কমে যেতো।

_medium_1787662553.jpg)

_medium_1787662139.jpg)

_medium_1787661651.jpg)
_medium_1787661488.jpg)
