বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

শেরপুরে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৬ আগস্ট ২০২৬, ১০:১৮ রাত

শেরপুরে প্রকাশ্য দিবালোকে এক মহিলার স্বর্ণের ‌চেইন ও কানের দুল ছিনতাই এর ঘটনায় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে সদর থানায় সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে ২৬ আগস্ট বুধবার বিকেলে শহরের তাতালপুর এলাকায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে শেরপুর জেলা শহর থেকে তাতালপুর বাজারে উদ্দেশ্যে একটি অটোরিকশায় যাত্রী হিসেবে এক মহিলা যাচ্ছিলো। এ সময় ওই অটোরিকশায় যাত্রী বেশি দুই ছিনতাইকারি তাতালপুর বাজারের কাছাকাছি আসলে ওই মহিলার কানের দুল এবং চেইন ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। 

এসময় ওই মহিলার ডাক চিৎকারে বাজারে আশপাশের লোকজন এসে তাদেরকে ধরে ফেলে। এরপর তাদেরকে একটি গাছে বেঁধে বেধড়ক লাঠিপেটা করে। এই মারপিটের দৃশ্য কোন এক ব্যক্তি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন। এতে তৎক্ষণিক ঘটনাটি ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয় জনতা ওই দুই ছিনতাইকারীকে শেরপুর সদর থানায় সোপর্দ করে। তবে ছিনতাইয়ের শিকার ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার হওয়া স্বর্ণালংকার নিয়ে মহিলা চলে যায়।

ছিনতাইকারীরা হলো, শহরের চাপাতলী মহল্লার সহিবর মিয়ার ছেলে মনির এবং একই মহল্লার নুরুজ্জামানের ছেলে মমিন মিয়া। 

পুলিশ জানায়, এই ছিনতাইকারীরা ইতিপর্বে পুলিশের হাতে আটক হয়েছিলো। পরিবর্তিত তারা আদালত থেকে জামিনে বের হয়ে আবারো ছিনতাইয়ের কাজে লিপ্ত হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ছিনতাইকারীরা আপাতত পুলিশ হেফাজতে আছে। এখন পর্যন্ত ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত