মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় আনসার উদ্দিন খান পাঠানের পিতার দাফন সম্পন্ন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৪ আগস্ট ২০২৬, ০২:৪৪ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা হাজী মোহাম্মদ আলী খান পাঠানের দাফন সম্পন্ন হয়েছে। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা ও বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠানের পিতা।

মরহুম হাজী মোহাম্মদ আলী খান পাঠান গতকাল সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে আনসার উদ্দিন খান পাঠান তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত