নকলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি সভা
জাহিদুল ইসলাম
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৮ দুপুর
_original_1787550493.jpg)
‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭) উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি হিসেবে উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২৩ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন ও তা সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জাসাসের আহ্বায়ক জনাব আহসান হাবিব রুবেল গুরুত্বপূর্ণ ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।
এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও বক্তারা মূল্যবান মতামত প্রদান করেন।
সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।







