গাইবান্ধায় বিক্রয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সমন্বিত জরিপের উদ্বোধন
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৫:৫১ বিকাল

গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন শপিং মল, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমন্বিত জরিপ কার্যক্রম শুরু হয়েছে।
গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত “গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন শপিং মলের বিক্রয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সমন্বিত জরিপ” কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার দুপুরে গাইবান্ধা শহরের সালিমার সুপার মার্কেটে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল হুদা সুমেল।এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মোঃ আবুল হোসেন মৃধা (সোহাগ)আলী কাওসার বাবুল ও আবু তাহের সদরুল আমীন,চেম্বার সচিব জিয়াউল হক কামাল,সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান,বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে,গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন শপিং মল,মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় কর্মীদের দক্ষতা,অভিজ্ঞতা,কর্মপরিবেশ,প্
আয়োজকরা জানান,গাইবান্ধা শহরের বিক্রয় কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করার পাশাপাশি তাঁদের জন্য কার্যকর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে এ জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জরিপে সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিক্রয় কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা,অগ্রাধিকার ক্ষেত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।আয়োজকদের প্রত্যাশা,এ উদ্যোগের মাধ্যমে গাইবান্ধার ব্যবসা-বাণিজ্য খাতে কর্মরত বিক্রয় কর্মীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্রেতাসেবা,যোগাযোগ দক্ষতা ও কর্মপরিবেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।







