বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

ই-ভোটিংয়ে নতুন নেতৃত্ব পেল জামালপুর VDF, সম্প্রীতির বার্তায় তরুণদের জয়


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৬ আগস্ট ২০২৬, ০৮:৫৬ রাত

​স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF)’ জামালপুর জেলা শাখা পরিচালনা কমিটির নির্বাচন-২০২৬ গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে অনলাইনের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
 
এর পরদিন, নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৫ আগস্ট ২০২৬ তারিখে নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে খন্দকার আহাদুল্লাহ (জনি) এবং সাধারণ সম্পাদক পদে রিয়াজ আহমেদ জয়লাভ করেছেন।
 
​নির্বাচনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে খন্দকার আহাদুল্লাহ (জনি) (VDF10853) সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে সাজ্জাদুল হাসান আলিফ (VDF10852) ৪১ ভোট পেয়ে বিজয়ী হন; এছাড়া সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে প্রিয়াংকা ইসলাম (VDF10858) ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
 
​সংগঠনটির সাধারণ সম্পাদক পদে রিয়াজ আহমেদ (VDF10866) ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম (VDF10862) ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
 
​সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়। এতে মো: সিয়াম সাদিক (VDF10868) ৪১ ভোট পেয়ে বিজয়ী হন, এছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ রাসেল মিয়া (VDF10865) ৪৯ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন।
 
​উল্লেখ্য, সারা বাংলাদেশে এক যুগে ভোট অনুষ্ঠিত হয়, যেখানে ২৭টি জেলা অংশগ্রহণ করে। এর মধ্যে ৯০% ভোট কাস্ট করে জামালপুর জেলা ২৭টি জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে।
 
​নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সবাই সবার সাথে মিলেমিশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিজয়ী সভাপতি নির্বাচনে যারা পরাজিত হয়েছেন, তাঁদের সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত