শেরপুরে ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে হামদ-না’ত প্রতিযোগিতা অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১০:২১ রাত

শেরপুরে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে শিশুদের নিয়ে হামদ-না’ত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে ২৬ আগস্ট বুধবার সকালে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পৃথক তিনটি গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান।
এ সময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, শহরের ঐতিহ্যবাহী তেলা বাজার জামিয়া সিদ্দিকিয়া মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আহসানুল্লাহ, এসআর জামে মসজিদের ইমাম মোঃ মুতাসিম বিল্লাহ, দারুল নাঈম জামে মসজিদ এর ইমাম মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।
পুরস্কার বিতরণ শেষে অতিথিরা পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী নিয়ে আলোচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।







