ধলামুলগাঁও ইউনিয়নে হিলফুল ফুযূল সমাজকল্যাণ পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা
আরবান ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৭:২৭ বিকাল
৫ নং ধলামুলগাঁও ইউনিয়নে হিলফুল ফুযূল সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কালিমাখচিত পতাকা টাঙানো ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত এ শোভাযাত্রায় সংগঠনের উপদেষ্টা, সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকার উলামায়ে কেরাম, তলাবায়ে কেরাম এবং দ্বীনি চেতনা-সম্পন্ন অনেক যুবক অংশ নেন।
শোভাযাত্রাটি বাড়িওল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আতকাপড়া, ত্রিমোহনী, ত্রিমোহনী বাজার, দত্তকুনিয়া বাজার হয়ে জামধলা বাজারে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীরা কালিমাখচিত পতাকা বহন করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির উদ্দেশ্য ছিল মুসলিমদের ইসলামী পরিচয়, ঐক্য ও দ্বীনি চেতনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
উল্লেখ্য, হিলফুল ফুযূল সমাজকল্যাণ পরিষদ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ব্যক্তি গঠন, সমাজ সংস্কার এবং বিভিন্ন দাওয়াতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।





