সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১৭ আগস্ট ২০২৬, ০২:১৪ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন ‘ডালিয়া’ থেকে এক ব্যক্তির ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (১৭ আগস্ট) দুপুরে আনসার সদস্য ওই পরিত্যক্ত বাসা পরিষ্কার করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
 
পুলিশের ধারণা, মরদেহটি অন্তত এক মাস আগের হতে পারে। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে।
মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত