শেরপুরের গারো পাহাড়ের বনে সাহিত্য পাঠ ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:১১ দুপুর

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার রাংটিয়া বনে সাহিত্য পাঠ ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় ‘জ্ঞানকুটির’ পাঠাগারের আয়োজনে প্রথম সাহিত্য পাঠ ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আলামিন।
ছড়াকার ও শিক্ষক শাহিনুর শিমুল এবং জয়নাল আবেদীন জিহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কবি জামাল শেখ, কবি শামসুল হক শামীম, আপন শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রহমত আলী, শিক্ষক মনোয়ার হোসেন, শিক্ষক নিধা রঞ্জন কোচ প্রমুখ।
পাঠক সমাবেশে সেরা পাঠক (ছেলে) নীরব আহমেদ ও সেরা পাঠক (মেয়ে) ফারিয়া আক্তার জীম এবং "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ" বিষয়ক রচনায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বই পাঠ ও বইয়ের আলোয় জীবন গড়ার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
পাঠক সমাবেশে আপন শিক্ষা পরিবার, উত্তরণ পাবলিক স্কুল, শালচূড়া উচ্চ বিদ্যালয়, যিদনী মডেল স্কুল এর অর্ধশতাদিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

_medium_1786792471.jpg)


_medium_1786787296.jpg)
_medium_1786781542.jpg)
_medium_1786781002.jpg)
