মাধবপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:০৬ দুপুর
_original_1786514748.jpg)
মাধবপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০ টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম স্বপন রায়(৭০)। স্বপন রায় রায়পাড়ার শচেন রায়ের ছেলে।
মৃতের জেঠাত ভাই লিটন রায় জানান, কয়েকদিন আগে স্বপন রায়ের মা মারা যান। ধর্মীয় আনুষ্টানিকতার অংশ হিসাবে সকালে বাড়ীর পাশের পুকুর থেকে মৃত মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে যান।
পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, সকাল সাড়ে ১০ টার দিকে স্বপন রায়কে নিয়ে আসা হয়। পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোহেল রানা জানান এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।




_medium_1786446859.jpg)
_medium_1786437918.jpg)

