মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালা , দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার  


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১১ আগস্ট ২০২৬, ১১:০৪ দুপুর

জামালপুরে অনুষ্ঠিত  ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় দুর্নীতি প্রতিরোধসুশাসন প্রতিষ্ঠায় তরুনদের সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তরুণ স্বেচ্ছাছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তারা দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার অঙ্গীকার করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)জামালপুর এ কর্মশালার আয়োজন করে। ১০ আগস্ট ২০২৬ তারিখ অনুষ্ঠিত এই কর্মশালায় জামালপুরে কর্মরত ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশত শতাধিক প্রতিনিধি অংশ নেয়।  

কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। মুল আলোচনায় তিনি দুর্নীতি প্রতিরোধপ্রাতিষ্ঠানিক সুশাসন ও এর উপাদানসুশাসনের ঘাটতি ও তার প্রভাবটেকসই উন্নয়নশক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান এবং তথ্য অধিকার আইন প্রয়োগ কৌশল ও করণীয় বিষয়ে আলোকপাত করেন। 

কর্মশালায় সনাক সভাপতি শামিমা খান এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সনাকের ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ কে এম আশরাফুজ্জামানটিআইবি ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: মাহান উল হক প্রমূখ।

কর্মশালায় রক্তের বন্ধন কেন্দ্রীয় কমিটিরক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখারক্তের বন্ধন সরকারি জাহেদা সফির মহিলা কলেজ শাখারেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটভলেন্টিয়ার অব বাংলাদেশপ্রথম আলো বন্ধুসভাধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনরোটারেক্ট ক্লাববাধনডিভিশনাল জোন-০১বাধনআশেক মাহমুদ কলেজ ইউনিটক্যারিয়ার ক্লাবসরকারি আশেক মাহমুদ কলেজজামালপুরকেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশবিডি ক্লিন জামালপুরজামালপুর হসপিটাল সার্ভিস এজেন্সিফ্রেন্ডস অব লাইফপ্রিয় জামালপুর সমাজকল্যান সংস্থাজামালপুর যুব সংগঠনচিত্ররেখা যুব সমবায় সমিতিখবরের কাগজ বন্ধুজনএবং রিসালাত বিজ্ঞান পাঠাগার জামালপুরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকগণ টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে শপথ গ্রহণ করেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অংশগ্রহণকারীগণ দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জন করার গুরুত্বারোপ করেন। এসময় স্বেচ্ছাব্রতী সংগঠনের সকল প্রতিনিধিগণ দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার অঙ্গীকার ব্যাক্ত করেন।#

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত