মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম (সিএসপি) উদ্বোধন


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ বিকাল

নেত্রকোণার কলমাকান্দায় গারামপাড়া এলাকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

প্রকল্পের উদ্বোধন করেন ইউএনও এন এম আবদুল্লাহ আল মামুন। 

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্হানীয় কেন্দ্র কমিটির সভাপতি পাস্টার কাইন্ডলী দাজেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মমিনুল হক, কম্প্রেশান ইন্টারন্যাশনাল এর পিএফ ইলোরা মন্ডল, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি সেখ শামিম, প্রকল্প ব্যবস্হাপক স্বপন রংদি, সিনিয়র সাংবাদিক মো, ফখরুল আলম খসরু।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন শিশুকে ২২ বছর পর্যন্ত সকল প্রকার ব্যায় ও সার্বিক সহায়তা দেয়া হবে। 

প্রকল্পের আওতায় ২৬৮ শিশু ও মা সংশ্লিষ্ট সহায়তা ভোগ করে আসছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত