বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় প্রাথমিক শিক্ষক পরিষদের ৫১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ নভেম্বর ২০২৬, ১১:১০ রাত

নেত্রকোনার পূর্বধলায় ২০২০, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সমন্বয়ে ‘প্রাথমিক শিক্ষক পরিষদ, পূর্বধলা, নেত্রকোনা’-এর ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জোবায়ের আহমেদ সোহাগকে সভাপতি ও জাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী তিন বছর দায়িত্ব পালন করবে নবগঠিত এই কমিটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের আরবান একাডেমিতে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত অধিকার আদায়ের লক্ষ্যে এ পরিষদ গঠন করা হয়েছে।

কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব আলম, শহীদুল ইসলাম খোকন, ফকির মাহমুদ শ্রাবণ, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সালাহ্ উদ্দিন সাহান ও সৈয়দ মুস্তাফিজুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান, বদরুল আলম ঝুমন, মেহেদী হাসান, আলী হোসাইন ও মুশফিকুর রহমান খান। সাংগঠনিক সম্পাদক মো. শরীফ মন্ডল এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মিজানুর রহমান, শওকত খান ও হুমায়ুন কবির।

এ ছাড়া তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সারোয়ার জাহান, আইন ও অধিকারবিষয়ক সম্পাদক মেহেদী হাসান নাঈম, অর্থ সম্পাদক রাশেদ আহমেদ, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মুহিত সোহান, শিক্ষা ও গবেষণা সম্পাদক শিল্পী আক্তার এবং সমাজকল্যাণ সম্পাদক সেলিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাপ্ত সূত্রধর, যোগাযোগ সম্পাদক আব্দুস সামাদ রনি, মহিলাবিষয়ক সম্পাদক সেলিনা আক্তার ঝুমা, সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া সুলতানা, ক্রীড়া সম্পাদক বিমল চন্দ্র বর্মন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক অর্জুন চন্দ্র দাস এবং ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন হাফিজুল ইসলাম।

কমিটিতে মাহমাদুল হাসান, নাসরিন বেগম, শারমিন আক্তার, শরীফ হাসান খান, মাহমুদা আক্তার ও উম্মে সালমা উম্মিসহ মোট ১৫ জনকে সম্মানিত কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি জোবায়ের আহমেদ সোহাগ বলেন, উপজেলার নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অধিকার রক্ষা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নবগঠিত পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত স্বার্থ সংরক্ষণেও পরিষদ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত