মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় কৈলাাটি পশ্চিম পাড়ায় গত রবিবার সন্ধ্যারাতে খড়ের গাদা / পালায় দুস্কৃতকারীদের আগুন ও একই সময়ে বসত ঘরে ইটের আধলা নিক্ষেপ


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১১ আগস্ট ২০২৬, ০৬:৫১ বিকাল


 নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলায় এ ঘটনা ঘটে। 


রাত আটটার দিকে আবু হানিফ তার ঘরের পাশে বাথ রুমে গেলে দেখতে পায় তার খড়ের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আশ পাশ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে, দেখেই তার জোরালো চিৎকারে এলাকার দোকানে থাকা লোকজন দৌড়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে ব্যাপক ক্ষতি সাধিত হয়।

কাছাকাছি সময়ে মৃত ইসব আলীর বসত ঘরে কে  বা কারা বিছানা লক্ষ্য করে ইট নিক্ষেপ করে পালিয়ে যায়। উল্লেখ থাকে যে,গত জুলাই মসের ২৮ তারিখ মৃত ইসব আলীর অসহায় বিধবা স্ত্রী মুর্শিদার রান্না ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল।

এ নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে থানায় কোন অভিযোগ করা হয়নি। তবে তারা চরম হতাশা ও দুশ্চিন্তায় দিনাতিপাত করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত