পূর্বধলায় শিশুর জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও পুষ্টিহীনতা দূরীকরণে নেত্রকোনা জেলার অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত
আবুল আরশাদ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৪:২১ দুপুর
 (1) (1)_original_1785138640.jpg)
গতকাল এরিয়া ডেভেলপম্যান্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর সহযোগিতায় পূর্বধলায় শিশুর জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও পুষ্টিহীনতা দূরীকরণে নেত্রকোনা জেলার অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়।
সভায় পূর্বধলা এরিয়া ডেভেলপম্যান্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং এর পরিবর্তে প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা এবং বাবলী রংমা সভার কার্যক্রম পরিচালনা করেন। আরবান এর সমন্বয়কারি আবুল আরশাদ বলেন দুমাস পরপর অনুষ্ঠিত নেটওয়ার্ক সভা আগামি সেপ্টেম্বর মাসে ব্র্যাক অফিসে অনুষ্ঠিত হবে।
নেটওয়ার্ক সদস্য সংগঠন : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,আরবান, ব্র্যাক, আশা,টিএমএসএস,ব্যুরো বাংলাদেশ, স্বাবলম্বি উন্নয়ন সমিতি, ডেমিয়েন ফাউন্ডেশন, সিমবায়োসিস বাংলাদেশ,সার্ড, উদ্দীপন, সেরা, আইইডিএস, অবসরপ্রাপ্ত সেনা সংঘ, মুক্তি ফাউন্ডেশন, সংকল্প সমাজ কল্যাণ সংস্থা, মহিলা অধিকার মিশন , প্রতিবন্ধি কল্যাণ সমিতি, প্রতিবন্ধি কল্যাণ কেন্দ্র।

_medium_1786451667.jpg)




