জামালপুরে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করলেন বিভিন্ন শ্রেণী পেশার দেড় শতাধিক নাগরিক
আরবান ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৫:১৪ বিকাল
_original_1786446859.jpg)
জামালপুরে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করলেন দেড়শতাধিক নাগরিক। ১১ আগস্ট ২০২৬ জামালপুুরস্থ লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক মিলনায়তনে জামালপুরের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ এই অঙ্গীকার ব্যক্ত করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটি ভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
সনাক সভাপতি শামিমা খান-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহসভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন। সভায় টিআইবি সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো: আতিকুর রহমান দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
মুক্ত আলোচনায় সনাক এর পক্ষ থেকে সনাক সদস্য শর্মী চৌধুরী, মনোয়ারা খানম, মোহাম্মদ রাসেল মিয়া, মোহাম্মদ সাজ্জাত হুসেন, অজয় কুমার পাল, ইয়েসের পক্ষ থেকে আবৃতি আমিন ইভা, রতœ বারই, উমর ফারুক, আব্দুল মুন্নফ; এসিজি সদস্য মুন্নি খাতুন, মো: মোশারফ হোসেন,কাউসার রহমান, সাদ্দাম হোসেন, মুসলিমা জান্নাত, মোহাম্মদ আলী আসাদ, খাইরুল ইসলাম, সার্জিয়া জাহান, হামিদুল হক সীমান্ত, ছানোয়ার হোসেন, শাকিলা জাহান বৃষ্টি, মোনালিসা, টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মো: আরিফুল ইসলামসহ মোট ২৩ জন অভিজ্ঞতা বিনিময়, সফলতা এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন।
সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়, স্বেচ্ছাব্রতী টেকসই দুর্নীতিবিরোধী আন্দোলন এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের অধিকতর সম্পৃক্তকরণে সমমনা সংগঠনের সাথে কার্যকর নেটওয়ার্কিং কৌশল বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এর আগে, সনাক কার্যক্রমের অর্জন ও প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: আরিফ হোসেন।
কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সদস্য অজয় কুমার পাল সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন বাস্তবায়নে সনাক-ইয়েস-এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#


_medium_1786437918.jpg)


_medium_1786423291.jpg)
_medium_1786423014.jpg)
