শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২০ লক্ষ টাকার ভারতীয় মদ ও কসমেটিক উদ্ধার
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০১:৫১ দুপুর
_original_1786780275.jpg)
শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অবৈধভাবে প্রবেশ করা প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মদ ও কসমেটিক উদ্ধার করেছে বিজিবি।
১৪ আগস্ট শুক্রবার ভোর রাতে ৩৯ বিজিবি’র পৃথক দুটি অভিযানে নালিতাবাড়ী উপজেলাধীন নাকুগাঁও স্থলবন্দর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
অপরদিকে একই সময়ে জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মেঘাদল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের কসমোটিকস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৩৯ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। তবে ওই দুইটি অভিযানে চোরাচালানের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
এই অভিযানের বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন কর্নেল নুরুল আজিম বাইজিদ জানান, সীমান্ত দিয়ে মাদক, যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা নিরাপদ রাখা ও যেকোনো অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবির দিনরাত ২৪ ঘণ্টার এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

_medium_1786781542.jpg)
_medium_1786781002.jpg)
_medium_1786780830.jpg)

_medium_1786780514.jpg)
_medium_1786780275.jpg)
