কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০১:৩১ দুপুর

যশোরের কেশবপুরে এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত (১৮) নামে এক কলেজ ছাত্রের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর শহরের হাসপাতাল সড়কের খাদ্য গুদামের সামনে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তম আলীর ছেলে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। চলতি এইচএসসির ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে কেশবপুর সরকাররি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনাটি হয়। ওই সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইয়াসিন আরাফাত বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কেশবপুর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মক আহত হলে তাকে উদ্ধার কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে পথিমধ্যে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। তিনি ২০২৪ সালে সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। পরীক্ষা দিতে গিয়ে মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মুখ ও মাথায় মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। খুলনায় নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।

_medium_1786781542.jpg)
_medium_1786781002.jpg)
_medium_1786780830.jpg)

_medium_1786780514.jpg)
_medium_1786780275.jpg)
