জামালপুর জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন নবাগত ডিআইজি
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৮:২৫ রাত

বুধবার (১২ আগস্ট ২০২৬ খ্রি.) বার্ষিক পরিদর্শন উপলক্ষ্যে মাননীয় ডিআইজি মহোদয় জামালপুর জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয় এবং সম্মানিত অতিরিক্ত ডিআইজি মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর। এ সময় জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে অস্ত্রাগারে জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর পুলিশ লাইন ড্রিলশেডে পুলিশ সুপার, জামালপুর মোছাঃ ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়।
সভায় ডিআইজি মহোদয় উপস্থিত অফিসার্স-ফোর্সদের সকল সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও তিনি তার বক্তব্যে ফোর্সের মনোবল বৃদ্ধি, ডিসিপ্লিন ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভা শেষে মাননীয় ডিআইজি মহোদয় পুলিশ লাইন ব্যারাক প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
পরবর্তীতে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুরে সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত ও নৈতিক উৎকর্ষ সাধনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।
সবশেষে ডিআইজি মহোদয় জামালপুর পুলিশ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম ও নথি-পত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর প্রদান করেন।






_medium_1786535542.jpg)
