শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০১:৩৬ দুপুর
_original_1786779388.jpg)
শেরপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লছমনপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত চন্দ্র দে (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শেরপুর পৌরসভার নয়ানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার রঞ্জিত চন্দ্র দে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের মৃত নরেশ চন্দ্র দে ও রেখা রানী দের ছেলে।
পুলিশ জানায়, শেরপুর সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের ১৩ নম্বর মামলায় রঞ্জিত চন্দ্র দে এজাহারভুক্ত আসামি।
মামলাটি গত বছরের ২ নভেম্বরের একটি মিছিল ও বিক্ষোভের ঘটনায় দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক সিদ্দিকী বলেন, মামলার ঘটনার সঙ্গে রঞ্জিত চন্দ্র দের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন জানিয়ে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় রঞ্জিত চন্দ্র দেকে গ্রেপ্তার করা হয়েছে।

_medium_1786781542.jpg)
_medium_1786781002.jpg)
_medium_1786780830.jpg)

_medium_1786780514.jpg)
_medium_1786780275.jpg)
