বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ট্রেনের ধাক্কায় দুই যুবক গুরুতর আহত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ আগস্ট ২০২৬, ০৯:৪২ রাত

নেত্রকোনার পূর্বধলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৪ নং জারিয়া ইউনিয়নের বাড়হা চৌরাস্তা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার মেঘশিমুল ইজারাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে হৃদয় (২৫) এবং মৃত জয়নাল সিকদারের ছেলে কাইয়ুম (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়হা চৌরাস্তা রেলক্রসিং পার হওয়ার সময় তারা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে দুজনেরই মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত