বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:০৭ দুপুর

বিএনপির সাবেক চেয়ারপার্সন, গনতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় নেত্রকোনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ আগষ্ট) বাদ জোহর ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখা এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক,
জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তাজেজুল ইসলাম ফারাস,
সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, বিএনপির অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমূখ।
মিলাদ মাহফিলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তাসনীম আলম।



_medium_1786787296.jpg)
_medium_1786781542.jpg)
_medium_1786781002.jpg)
_medium_1786780830.jpg)
