হবিগঞ্জের মাধবপুরে বোয়ালিয়া খালের ওপর নির্মিত পুরোনো সেতুটি এখন যেন দুর্ঘটনার অপেক্ষায়। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর বিভিন্ন অংশের ঢালাই খসে পড়েছে। পিলারের ভেতর থেকে বেরিয়ে এসেছে লোহার রড। মরিচা ধরে সেগুলোও ক্ষয়ে যাচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্খা রয়েছে।