শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৬ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রাশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দর্শন ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের ১নং সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিম উদ্দিন তালুকদার আরশাদ, বিএনপি নেতা আব্দুল লতিফ রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ ও জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান, পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনিছ আহামেদ প্রমুখ।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের জন্য সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়। তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের পাশাপাশি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, বিএনপির নেতাকর্মীদের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্যও প্রার্থনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সদর স্টেশন মসজিদের ইমাম ইসলাম উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত