শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৪ রাত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন দলীয় কার্যালয়ে পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদারের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহিম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছায়েদ আল মামুন শহীদ ফকির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম আনার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর, সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাজু আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, বিএনপির নেতাকর্মীদের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর আদর্শ বাস্তবায়নের জন্যও দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মজিবর রহমান মন্ডল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত