গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৭:০৪ বিকাল
_original_1786885457.jpg)
গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি বৃক্ষরোপন,শিক্ষা,স্বাস্থ্য, কৃষি,অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ,এনজিও প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন



_medium_1786886189.jpg)
_medium_1786885912.jpg)
_medium_1786885767.jpg)
_medium_1786885642.jpg)
