নকলায় তিন বিএনপি নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
জাহিদুল ইসলাম
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:২৫ দুপুর
_original_1787027123.jpg)
শেরপুরের নকলা উপজেলায় বিএনপি নেতা মোখলেসুর রহমান তারা, অ্যাডভোকেট এ.কে.এম আকরাম হোসেন ও সাবেক প্রভাষক এস.এম আনিসুজ্জামান ফারুকের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও তাদের পরিবারের সদস্যরা।
সোমবার (১৭ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি তুলে ধরে তাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক ও ন্যায়সংগত দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, একই মামলায় কূরশা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বিশিষ্ট হোমিও চিকিৎসক মরহুম এমদাদুল হক খাজা সাহেবকেও গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে মামলাটি চলমান থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মামলাটি নিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলো নানা ধরনের দুর্ভোগের মধ্যে রয়েছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মোখলেসুর রহমান তারা, অ্যাডভোকেট এ.কে.এম আকরাম হোসেন ও এস.এম আনিসুজ্জামান ফারুককে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




_medium_1787027123.jpg)
_medium_1787026985.jpg)
_medium_1787025991.jpg)
