মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

নেত্রকোনা পৌরসভার কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা


  এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ১৮ আগস্ট ২০২৬, ১০:০৬ দুপুর

নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন, পৌরসেবার মানোন্নয়নের লক্ষ্যে
বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ সোমবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নেত্রকোনা এই মতবিনিময় সভার আয়োজন করে। 
 
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা'র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসেনর সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। 
 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,  গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজান আনোয়ার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কুতুব উদ্দিন শাহ্, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আমিরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুর রহমান,  ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান, জেলা রেডক্রিসেন্ট এর সম্পাদক মোঃ কামরুল হক, এনসিপির সদস্য সচিব মোঃ ফাহিম রহমান খান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি ও কে-গাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন খান মিল্কী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, 
 
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট রেজাউল করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, দিলওয়ার খান, আলপনা বেগম, কে এম সাখাওয়াত হোসেন, আবুল কালাম, তানভীর হায়াত খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুখলেছুর রহমান খান খসরু, ব্যবসায়ী দিদার আহমেদ, এডভোকেট মুখলেছুর রহমান, জেলা জামায়াতে ইসলামী সুরা সদস্য আবুল হোসেন তালুকদার,
অধ্যাপক নূরে আলম ফকির, আবু আব্বাছ কলেজের অধ্যাপক সারোয়ার আলম মামুন,
মোগল এ আজম, নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সভাপতি জাকারিয়া খান রিজন প্রমুখ।
 
মত বিনিময় সভায় বক্তারা, নেত্রকোনা জেলা শহরকে পরিচ্ছন্ন, নিরাপদ, স্মার্ট ও বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে হলে সবার আগে সুদুর প্রসারী পরিকল্পনা গ্রহণ এবং সকল বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। 
 
বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং যানজটমুক্ত নিরাপদ সড়ক গড়ে তুলতে জনসচেতনতার পাশাপাশি প্রত্যেককে সু নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত