শেরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ দুপুর
_original_1791188797.jpg)
শেরপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ভূয়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার বিলভরাট গ্রামের সুফিয়া বেগম শেলী।
৫ অক্টোবর সোমবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সুফিয়া বেগম শেলী বলেন, দীর্ঘদিন থেকে আমার চাচাতো ভাই-বোনদের সাথে জমি মিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে ২৩ সেপ্টেম্বর রাতে তারা তাদের নিজেদের কলাবাগানের কিছু কলাগাছ কেটে আমার ৮২ বৎসর বয়সের বৃদ্ধ পিতা এবং আমার ছোট ভাই মেহেদী হাসান প্রিন্স সহ একই গ্রামের দিনমজুর ও একজন প্রতিবন্ধী সহ মোট ৮ জনকে আসামী করে ২৬ সেপ্টেম্বর শ্রীবরদী থানার মামলা (নং-১৪) দায়ের করেন। যাহা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যে প্রনোদিত, ভিত্তিহীন।
আমার ভাই মোঃ মেহেদী হাসান প্রিন্স একজন গার্মেন্টসকর্মী এবং ঘটনার সময় আমার ভাই তার কর্মস্থল ঢাকায় ছিল। আমার ভাই মেহেদী হাসান প্রিন্স ঘটনার ২ দিন পরে ঢাকা থেকে বাড়ীতে এসে পুনরায় ঢাকা চলে যাওয়ার সময় আমার ভাইসহ একই এলাকার একজন দিনমজুর মোঃ খোকা মিয়াকে শ্রীবরদী থানা পুলিশে ওই মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
পরে আদালত ঘটনার সত্যতা না পেয়ে আমার ভাই সহ খোকা মিয়াকে বিজ্ঞ আদালত জামিন দেয়। আমার ভাই জামিনে আসার পর আমার চাচাতো ভাই বোনেরা আমাদের উপর আরও ক্ষিপ্ত হইয়া গত ১ অক্টোবর শেরপুর শহরে ভূয়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আমার পিতাকে ভূয়া মুক্তিযোদ্ধা, চোরাচালানকারীসহ নানান মানহানীকর কথা বলে সমাজে আমাদের সম্মান হানী করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তপূর্বক আইনী পদক্ষেপ গ্রহণের দাবী জানাই। সংবাদ সম্মেলনে তার স্বজনদের মধ্যে শান্তি বেগম, ছন্দা বেগম, কালু মিয়া, স্বপন মিয়া ও লাবলু উপস্থিত ছিলেন।





_medium_1791188478.jpg)
_medium_1791188228.jpg)
