মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

নকলায় ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ প্রেসক্লাব কমিটি গঠন


  জাহিদুল ইসলাম

প্রকাশ :  ০৫ অক্টোবর ২০২৬, ১০:০১ দুপুর

শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিকদের সংগঠন নকলা প্রেসক্লাবের ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাজাদা স্বপন, কার্যকরী সভাপতি হিসেবে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মামুন মিয়া দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে নকলা উপজেলার সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

কমিটির নেতৃবৃন্দ বলেন, নকলার মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনদুর্ভোগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় নকলা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সকল সাংবাদিক, প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত