পূর্বধলায় গোবিন্দ মন্দিরের নতুন কমিটি গঠন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের আওতাধীন গোবিন্দ মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে লিটন চন্দ্র সাহাকে সভাপতি, রতন চন্দ্র দত্তকে সহসভাপতি, উৎপল চন্দ্র সেনকে সাধারণ সম্পাদক, অঞ্জন চন্দ্র দাসকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাবু আরাধন চন্দ্র সরকারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপন, পূজামণ্ডপের নিরাপত্তা এবং ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার অন্যান্য পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পূর্বধলা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সঞ্জিত চন্দ্র করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন জীবন কৃষ্ণ দে, দীপক রঞ্জন সরকার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তরুণ কুমার রায় ও সদস্য বাবু নিলয় চক্রবর্তী।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি।
সভায় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সঞ্জিত চন্দ্র কর, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ, উপদেষ্টা কমিটির সদস্য ও সদস্য বাবু তরুণ কুমার রায়, সুজয় চন্দ্র সিংহা, বসজল চন্দ্র সরকার, চণ্ডীচরণ দাস, উৎপল সেন, রতন চন্দ্র দত্ত, লিটন চন্দ্র সাহা, উৎপল চন্দ্র রায়, শৈলেন্দ্র চন্দ্র দাস, অমিত চন্দ্র দাস, নিরঞ্জন সরকার, আরাধন সরকার, খোকন চন্দ্র সিং, দেবাশীষ রায়, কাজল ঘোষ, সুবোধ চন্দ্র বিশ্বাস, কৃষ্ণ চন্দ্র বর্মন, গণেশ চন্দ্র দাস, সুভাষ চন্দ্র সরকার, বাবুল চন্দ্র ঘোষ, টিংকু চন্দ্র পাল, গোপাল চন্দ্র রাজভর, সৌরভ চন্দ্র সাহা, গোপাল চন্দ্র পাল, বাবলু চন্দ্র সাহা, শুভ্র রায় চৌধুরী ও চন্দন চন্দ্র বর্মনসহ মন্দিরের অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।







