শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ দুপুর

“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”‌ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে শেরপুরে। 

২ অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস,‌ অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল চৌধুরী, রাজনীতিবিদ আবদুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপণ, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, এনসিপি সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়া, জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প কারখানার স্বত্তাধিকারীগণ উপস্থিত ছিলেন।

সভায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে কার্যকর সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দক্ষতা ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত