শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুরে কচি কণ্ঠের আসরের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ দুপুর

শেরপুরে কচি কণ্ঠের আসর এর আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর শুক্রবার সকালে আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কণ্ঠের আসর’ শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের নতুন বাজারস্থ মোবারক আর্ট স্কুল হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ সময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, কচি কন্ঠের আসর এর সভাপতি মোঃ আল-আমিন রাজু, সদস্য সচিব আবু তালেক ও মোবারক আর্ট স্কুলের পরিচালক মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর পৃথক চারটি গ্রুপে অংশ নেয়। 

প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত