পূর্বধলায় প্রয়াত এমপি ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির সদস্য সচিবের নির্দেশনায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার কবর জিয়ারত করেন। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কবর জিয়ারত ও দোয়ায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, হাজী আব্দুল গণি, ডা. আব্দুল লতিফ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন।
দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।







