শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

এ এস এম শহিদুল্লাহ ইমরানের হোয়াটসঅ্যাপ হ্যাকড, সতর্ক থাকার অনুরোধ


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরানের ব্যবহৃত ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) তিনি জানান, তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা অসৎ উদ্দেশ্যে হ্যাকড করেছে। এ ঘটনায় অ্যাকাউন্টটি উদ্ধার না হওয়া পর্যন্ত তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোনো ধরনের বার্তা, ফোনকল, আর্থিক লেনদেনের অনুরোধ কিংবা ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য চাওয়া হলে সাড়া না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। 

এক সতর্কবার্তায় এ এস এম শহিদুল্লাহ ইমরান আজকের আরবানকে বলেন, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কোন ধরনের বার্তা বা অনুরোধ এলে তা সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে হবে। একই সঙ্গে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রতারণার শিকার না হতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

বিশেষ করে তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কেউ জরুরি প্রয়োজনের কথা বলে টাকা পাঠাতে বললে, বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেনের অনুরোধ করলে কিংবা কোনো গোপনীয় তথ্য, পাসওয়ার্ড, OTP বা ব্যক্তিগত তথ্য চাইলে তা যাচাই ছাড়া কোনোভাবেই প্রদান না করার আহ্বান জানানো হয়েছে।

অ্যাকাউন্টটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আসা যেকোনো বার্তা বা কলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কোনো ধরনের বিভ্রান্তি, আর্থিক ক্ষতি বা প্রতারণার ঘটনা এড়াতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত