রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ দুপুর

শেরপুরে ২১ নভেম্বর শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া। 

ম্যারাথন উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ‘ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি’ (ডপস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি এবং সভাপতিত্ব করেন সার্জেন্ট (অব.) মো. শহিদুর রহমান। 

ম্যারাথনের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে ৫ কিলোমিটার পদযাত্রায় শেরপুর শহর প্রদক্ষিণ করেন। পরে ডপস্ ক্যাডেট মেসে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন অবসরপ্রাপ্ত সদস্যরা। 

দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে মিলিত হতে পেরে অংশগ্রহণকারীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। 

এ সময় শেরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে একটি সশস্ত্র বাহিনী বোর্ড গঠনের প্রস্তাব সেনাপ্রধান মহোদয়ের কাছে উপস্থাপনের জন্য প্রধান অতিথির মাধ্যমে অনুরোধ জানানো হয়।

আয়োজকরা জানান, অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। পদবি ও র‍্যাংকের ঊর্ধ্বে উঠে সবাইকে একই পরিবারের বন্ধনে আবদ্ধ করার প্রত্যাশায় আনন্দঘন পরিবেশে শেষ হয় মিনি ম্যারাথন–২০২৬।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত