বারসিক বনবেড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ দুপুর

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তঘেঁষা বনবেড়া গ্রামে অবস্থিত এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে (ALC) কৃষক নেতৃত্বে পরিচালিত ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ধানের জাতের বৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার উপযোগী ধানের জাত নির্বাচন করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুরুজ মিঞা। এ সময় স্থানীয় কৃষক-কৃষাণীরা গবেষণা প্লটে প্রদর্শিত ১৬টি স্থানীয় ধানের জাত সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ধানের বৃদ্ধি, শীষের বৈশিষ্ট্য ও স্থানীয় পরিবেশের উপযোগিতা বিবেচনায় নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
পর্যবেক্ষণ ও আলোচনার ভিত্তিতে উপস্থিত কৃষক-কৃষাণীরা সম্মিলিতভাবে ৩টি উপযোগী স্থানীয় ধানের জাত—চেংগুল, বুলাও ও কাইনাট নির্বাচন করেন। কৃষকদের সক্রিয় অংশগ্রহণে এ উদ্যোগ স্থানীয় বীজের বৈচিত্র্য সংরক্ষণ, কৃষক নেতৃত্বে গবেষণা এবং জলবায়ু সহনশীল কৃষি চর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


_medium_1795063585.jpg)




