সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: থানায় তিন যুবকের বিরুদ্ধে মামলা


  সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশ :  ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ দুপুর

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে  সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের কামারগাও গ্রামে।

এ ঘটনায়  ধর্ষিতার  বাবা বাদী হয়ে একই গ্রামের   শুভ, নূরে আলম ও শাহ আলমের বিরুদ্ধে  কেন্দুয়া থানায়  নারী ও শিশু নির্যাতন এবং পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। জানা যায় ওই তরুণীর সাথে প্রায় পাঁচ বছর ধরে  শুভর  প্রেমের সম্পর্ক চলতে থাকে।  ঘটনার দিন  বিয়ের প্রলোভন দেখিয়ে  ওই তরুণীকে  রাতে  বাড়ি থেকে  বের করে  ডেকে নিয়ে যায়। এরপর শুভ, নূরে আলম ও শাহ আলম  পাশের হাওরের ফসলি জমিতে তাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে।

গত ১৩ নভেম্বর রাত সাড়ে দশটা থেকে  ১৪ নভেম্বর  রাত একটার মধ্যে বাদীর বসতবাড়ির পেছনে ফসলি ধানি জমিতে এ ঘটনা ঘটে বলে  অভিযোগে উল্লেখ করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে রবিবার কেন্দুয়া থানায় একটি  মামলা দায়ের করা হয়। মামলাটি  নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৩) ও ৩০ ধারা  এবং  পর্নোগ্রাফি  নিয়ন্ত্রণ আইন  ২০১২ এর ৮ (১), ৮ (২) ও ৮(৭)  ধারায় রুজু করা হয়।

ক্ষতিগ্রস্ত তরুনীর বাবা অভিযোগ করে বলেন তার কন্যার সাথে অভিযুক্ত শুভর প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ঘটনার দিন রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে  তার কন্যাকে  বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির পাশেই হাওরে ফসলি জমিতে তিনজন মিলে সঙ্গবদ্ধ ধর্ষণ করে। পুলিশ এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। তবে মামলার বাদি এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানিয়েছেন।  

জানতে চাইলে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান মামলার এজাহার ভুক্তদের গ্রেপ্তারে  পুলিশী অভিযান  অব্যাহত রয়েছে । সুষ্ঠু তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত