সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


  মোতালেব সরকার

প্রকাশ :  ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ দুপুর

ফুলপুরে জোৎস্না খাতুন (৪৫) হত্যা মামলার প্রধান আসামি তোফাজ্জলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
১৫ নভেম্বর রবিবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেনের দিক নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ মামলায় এর আগে আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় গুরুতর আহত হন ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বাট্টা এলাকার জোৎস্না খাতুন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত