জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৬ দুপুর

জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাম আদালত কার্যক্রকে শক্তিশালী করতে মত বিনিময় সভা, ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে ১৫ নভেম্বর রবিবার লাহিড়ীকান্দা বাজার সংলগ্ন এলাকায় মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী করা হয়। এতে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী, জেসমিন আক্তার।
বাঁশচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশ, স্থানীয় নেতা, গন্যমান্য ব্যাক্তি, ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সমাজ কমীসহ পিচিয়ে পরা জনগোষ্ঠী। সকলের উদ্দেশ্যে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শনী করা হয়। প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশীজনদের মাঝে পুরুস্কার দেওয়া হয়।







