শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম

সালথায় নিজ অর্থে রাস্তা করে দিলেন চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেন


  এ কে এম আজিজুর রহমান

প্রকাশ :  ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ দুপুর

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের প্রায় আধাকিলোমিটার রাস্তা নির্মান করে দিলেন বিশিস্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা সম্বব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন।

এ ছাড়াও তিনি গ্রামীন সড়ক উন্নয়ন ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের হাসেম খন্দকারের বাড়ী হতে একই গ্রামের আজাদ খাঁন এর বাড়ি পর্যন্ত প্রায় আধাকিলোমিটার শতাধীক মানুষের ব্যবহারে অনুপোযোগী রাস্তাটি নির্মান করেন তিনি। এছাড়াও তিনি রঙ্গরায়েরকান্দী গ্রামে,গোপালীয়া, সোনাপুর, ফুকরাসহ বিভিন্ন গ্রামের রাস্তা সংস্কার করেছেন তার নিজ অর্থে। এছাড়াও অনেক অসহায় পরিবারের মাথা গোজার ঠাই করে দিয়েছেন তিনি। পাশাপাশি তরুনদের খেলাধুলায় উৎসাহ দিতে ক্রীড়া সামগ্রী বিতরন ও অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগীতা করে আসছেন বলে দাবি এলাকাবাসীর।

ছরোয়ার হোসেন বলেন, আমিও গ্রামের সন্তান ব্যবসার সুবাদে শহরে বসবাস, আমি গ্রামে ঘুরে ঘুরে দেখেছি গ্রামের মানুষ খুব সহজ-সরল বিভিন্ন সময় এই সরল মানুষদের প্রতিশ্রুতি দিলে ভোট নিয়েছে। কিন্তু নির্বাচিত হওয়ার পর আর খোজ রাখেননি। তাই আমি না পাওয়া মানুষদের পাশে দাড়িয়ে সাম্যর্থ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমি যেন সারা জীবন এই সব মানুষের পাশে থাকতে পারি অল্লাহ যেন আমাকে সেই তওফিক দেন।

তিনি আরো বলেন, জনগন যদি আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেন,এই সোনাপুর ইউনিয়ন কে একটি আধুনিক,পরিকল্পিত ও জনবান্ধব পরিষদ হিসাবে গড়ে তুলবো।

এ বিষয়ে স্থানীয় বাসীন্দা আজাদ খাঁ বলেন ও তারা মিয়া বলেন, ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার ও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের কারনে ইতিমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে সাড়া ফেলেছেন ছরোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত