নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন
জাহিদুল ইসলাম
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ দুপুর
_original_1794633511.jpg)
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় আয়োজনে শেরপুরের নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী। উদ্বোধন শেষে তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য জনাব দেলোয়ার হোসেন সাঈদী এবং উপজেলা কৃষি কর্মকর্তা।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মাঝে বিতরণ করা সরকারি সহায়তার সুষ্ঠু ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






_medium_1794633511.jpg)
