বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় এলজিইডির আরআরএমইপি প্রকল্পের ১১০ জন নারী কর্মী নির্বাচন সম্পন্ন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও মাটিকাটার কাজে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ১১০ জন নারী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে উন্মুক্ত বাছাই ও লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রতিটি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১১০ জন নারী কর্মীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ ছাড়া জরুরি প্রয়োজনে বিকল্প হিসেবে প্রতিটি ইউনিয়ন থেকে আরও ১০ জন করে মোট ১১০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও এমএ মান্নান।

এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থিক সক্ষমতা বাড়ানো এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে আবেদনকারীদের মধ্য থেকে উন্মুক্ত বাছাই ও লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নির্বাচন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত